ঢাকাWednesday , 18 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

Link Copied!

ঢাকায় বুধবার (১৮ নভেম্বর) সকালে সিপিডির ধানমন্ডি কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান হয়। তবে বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকদের জন্য এর চেয়ে বেশি মজুরি প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

সিপিডি জানিয়েছে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে একজন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি হওয়া প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। অন্যদিকে, ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

এই হিসাবের ভিত্তিতে নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। অর্থাৎ শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে মজুরি কাঠামো নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছে সিপিডি।

সংস্থাটির মতে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টি কেবল মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষির ওপর নির্ভর করা উচিত নয়। এ ক্ষেত্রে তথ্য-প্রমাণভিত্তিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।

সিপিডি মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং পোশাকশিল্পের সক্ষমতা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে। এসব বিষয় সমন্বয় করে মজুরি নির্ধারণ করা হলে শ্রমিকদের জীবনযাত্রার প্রয়োজন এবং শিল্পের বাস্তব সক্ষমতা—দুই দিকই বিবেচনায় রাখা সম্ভব হবে বলে সংস্থাটির প্রস্তাবে উঠে এসেছে।