ঢাকাSunday , 1 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাবো মাদকবিরোধী তরুণ যুব ঐক্যের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

শাহিনুর আক্তার(নরসিংদী) প্রতিনিধি:

বেলাবোতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বেলাবো মাদকবিরোধী তরুণ যুব ঐক্য”-এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদক শুধু ব্যক্তি নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলকে নিয়ে ইফতারে অংশ নেন সংগঠনটি।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ধারাবাহিকভাবে এমন কর্মসূচি পরিচালিত হলে বেলাবোকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।