ঢাকাTuesday , 5 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাব উপজেলাকে আলাদা স্বতন্ত্র সংসদীয় আসনের বাস্তবায়নে কঠোর পরিশ্রম করছে বেলাবোরের জনগন।

Link Copied!

 

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।

বেলাব উপজেলাকে আলাদা স্বতন্ত্র আসনের দাবিতে ২৭ জুন মোঃ ইসলাম উদ্দিনের নেত্রীতে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়, বেলাব শাপলা চক্কর মোড়ে – আয়োজনে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ।
তারই ধারাবাহিকতায় এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক গণসংযোগ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বেলাব উপজেলায় বিভিন্ন বাজার মোড়ে।

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তাছাড়া যুগ্ম সচিব মোঃ আইনুল একটি প্রতিবেদন তৈরি করেন সেখানে বেলাব ও মনোহরদীর বিভিন্ন বৈষম্যর কথা তুলে ধরেন।
তিনি বলেন ভৌগলিকভাবে বেলাব ভালো অবস্থানে থাকা সত্ত্বেও উন্নয়ন বৈষম্য দিয়ে পিছিয়ে রাখা হয়েছে বেলাব কে। বেলাব তে যদি গ্যাস সংযোগ থাকতো তাহলে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠতো তৈরি হতো হাজার হাজার মানুষের কর্মসংস্থান।

ইতিমধ্যে দাবিটি নিয়ে বেলাবতে ব্যাপক হই উল্লাস সৃষ্টি হয়েছে, আলাদা স্বতন্ত্র সংসদীয় আসন এখন বেলাব লাখো মানুষের দাবি হয়ে উঠেছে। তারই সূত্র ধরে গত ০৩/০৮/২০২৫ রোজ রবিবার
বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে, পাঁচ সদস্য প্রতিনিধি টিম। নির্বাচন কমিশনার এর সাথে আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সাথে আন্তরিক পরিবেশে ফলপ্রসু আলোচনা হয়েছে।
বর্তমানে ধারাবাহিক লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহ চলছে,
সার্বিক ব্যবস্থাপনায় – বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ।

রিপোর্ট
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।