ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

Link Copied!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ঘোষিত ১৬টি আসনের ফলে এগিয়ে রয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি। এসব আসনের মধ্যে ১২টিতে জয় পেয়েছে দলটি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয় পেয়েছে চারটি আসনে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির ৫০টি অঙ্গরাজ্যে দিনভর ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। কিছু অঙ্গরাজ্যে তখনো ভোটগ্রহণ চলছিল। সেসব এলাকার ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ আপডেটে প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফলের এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। কোনো দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হয়। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকান পার্টি। ফলে এবারের নির্বাচনে আসনসংখ্যার সামান্য পরিবর্তনও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, চূড়ান্ত ফল ঘোষিত আসনগুলোর বাইরে আরও ৪০টি আসনে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থীরা। অন্যদিকে ৩৫টি আসনে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ভোট গণনা ও ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এই সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও মঙ্গলবার ভোটগ্রহণ হয়েছে। প্রাপ্ত ফলের হিসাবে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। আর দুটি আসনে এগিয়ে রিপাবলিকানরা।