ঢাকাSaturday , 21 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

Link Copied!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২১ নভেম্বর) বিমানবন্দরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণের পেস্টের মোট ওজন প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম, যা ৬৪৩ ভরির সমান।

তবে আটক ব্যক্তিদের পরিচয়, স্বর্ণের পেস্টগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ ও তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানা গেলে তা প্রকাশ করা হবে।