
সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের নানামুখী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দুধসর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাটই বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে ভাটই বাজারে পথসভায় জনতার ঢল নামে। পথসভা এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বিশ্বাস।
প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক উসমান আলী, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, রাকিবুল হাসান খান দিপু, শহিদুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত, উপজেলা কৃষকদলের আহবায়ক আমিরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন জোয়ার্দার, সদস্য সচিব আবুল খায়ের খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদিকুর রহমান অটুল, সদস্য সচিব আবু শাহিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য আলামিন হোসাইন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রকি প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের নানামুখী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
Post Views: 358