ঢাকাSunday , 22 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-মালিকি বলেন, হুতিদের উৎক্ষেপণ করা একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি তিনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো অবস্থিত। এর মধ্যে রয়েছে অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান তেল শোধনাগার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এসব হামলার কারণে দেশটির নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামো নিয়ে উদ্বেগ বাড়ছে।