সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। প্রতিষ্ঠানটির ১৪ ক্যাটাগরির পদে মোট ২৭৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে অষ্টম শ্রেণি পাস প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এসব পদে আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে অফলাইনে। অর্থাৎ পূরণ করা আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
নিয়োগসংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
পদসংখ্যা: ১৪টি
মোট নিয়োগ: ২৭৩ জন
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদন ফি: লাগবে না
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের সময়সীমা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা।
বয়সসীমা
২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের ব্যানবেইসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫।
নির্ধারিত সময়ের পর পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না। একইভাবে অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে বিবেচিত হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের জন্য ব্যানবেইসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আগ্রহী প্রার্থীরা পদের বিবরণ জানেত ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

