ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি

Link Copied!

ইউরোপের বিভিন্ন দেশে একাধিক যাত্রীবাহী বিমানে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অন্তত ১০টি ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়ার পর কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়। তবে তল্লাশি চালিয়ে কোথাও বিস্ফোরক পাওয়া যায়নি।

চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা থাকার হুমকি পাওয়া চারটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে। তবে সেগুলোর কোনোটিতেই বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

এদিকে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়। একই ধরনের হুমকির কারণে ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ দুটিতে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি ফ্লাইটকেও সম্ভাব্য বোমা হামলার বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ফ্লাইটটির বিষয়েও সতর্কতা নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার ইউরোপের অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেসব উড়োজাহাজেও তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

একই সপ্তাহে বারবার এমন হুমকির ঘটনায় ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। তবে এসব হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।