ঢাকাWednesday , 11 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Link Copied!

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকায় এ বিদ্যুৎ বিভ্রাট হবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহের বাইরে থাকতে হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবুখী, মধ্য বাবুখী, উত্তর বাবুখী, বাবুখী মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবুখী, নান্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া ও ইঞ্জিনিয়ার পাড়াসংলগ্ন এলাকা।

নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।

সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নির্ধারিত সময়ের কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।