ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকার জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন: ওবামা

Link Copied!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, নির্বাচনের মধ্য দিয়ে দেশটির জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁরা বিভাজনের পরিবর্তে ঐক্যের রাজনীতি এবং সাধারণ মানুষের সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্ব চান।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ওবামা। তিনি লেখেন, মার্কিন জনগণ এমন রাজনীতি প্রত্যাশা করেন, যা মানুষকে বিভক্ত না করে একত্র করবে। পাশাপাশি তাঁরা এমন নেতা চান, যাঁরা দেশের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান দিতে পারবেন।

নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সাফল্যের পেছনে বিভিন্ন অঞ্চলে যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সাবেক এই প্রেসিডেন্ট। তাঁর মতে, যেসব এলাকাকে একসময় ডেমোক্র্যাটদের জন্য কঠিন নির্বাচনি ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হতো, সেখানেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখিয়েছেন।

ওবামা বলেন, এসব প্রার্থী ভিন্ন ভিন্ন সামাজিক ও রাজনৈতিক পটভূমি থেকে উঠে এলেও তাঁদের মধ্যে কিছু অভিন্ন বিষয় রয়েছে। জনসেবার প্রতি বিশ্বাস, অভিন্ন মূল্যবোধ এবং নিজ নিজ এলাকার মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার তাঁদের এক করেছে।

নির্বাচনের ফলাফলের পর ডেমোক্র্যাটদের করণীয় নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন ওবামা। তিনি বলেন, বর্তমান প্রশাসনের হাতে ক্ষমতায় থাকার জন্য আরও দুই বছর সময় রয়েছে। এই সময়ের মধ্যে ডেমোক্র্যাটদের দ্রুত কাজ শুরু করতে হবে। যেখানে পরিবর্তন আনার সুযোগ রয়েছে, সেখানে পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে ক্ষতিকর সিদ্ধান্ত ঠেকানো এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখা দুই দলের নির্বাচনি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদেরও ধন্যবাদ জানিয়েছেন ওবামা। গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে তাঁদের দায়িত্ব ও পরিশ্রমের প্রশংসা করেন তিনি।