ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল

Link Copied!

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার আশুলিয়ায় শান্তিপূর্ণ মিছিল করেছেন কর্মবিরতিতে থাকা কয়েকটি কারখানার শ্রমিকেরা। মিছিল শেষে শ্রমিকেরা নিজেরাই সড়ক ছেড়ে চলে যান। এতে শিল্পাঞ্চলের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে সরকার মার্কেট এলাকা পর্যন্ত এ মিছিল করেন পোশাকশ্রমিকেরা। মিছিল শেষে তাঁরা সড়ক থেকে সরে গেলে যান চলাচলে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকদের একটি অংশ শান্তিপূর্ণভাবে মিছিল বের করেন।

এ সময় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শ্রমিকেরা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে পারেন, সে বিষয়ে সহযোগিতা করে পুলিশ। কোনো বাধা ছাড়াই মিছিল শেষ করে তাঁরা সড়ক ছেড়ে চলে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষ ঠেকানো এবং শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় না। শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখা এবং কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখাই তাঁদের লক্ষ্য।

সকালে কিছু ঘটনা ঘটলেও বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।