ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এক দিনে ৫০০ হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহতের দাবি

Link Copied!

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী। এসব অভিযানে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হয়েছেন বলে জানিয়েছে তারা। তবে নিহত ও আহতের পৃথক সংখ্যা প্রকাশ করা হয়নি।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি জানান, অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও ভারী অস্ত্র ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব তথ্য জানান।

আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে হুথিদের অবস্থান, সামরিক রসদ ও জনবলবাহী বহর, প্রতিরক্ষাব্যূহ, গোলাবর্ষণের অবস্থান এবং সরবরাহপথ লক্ষ্য করে হামলা চালানো হয়।

তিনি আরও জানান, উত্তর ইয়েমেনের আল-জাওফ ফ্রন্টে সরকারি বাহিনীর স্থল অভিযান জোরদার করা হয়েছে। বিভিন্ন অবস্থান পুনর্দখলেও এসব অভিযান সহায়তা করেছে বলে দাবি করেন তিনি।

সেনাবাহিনীর মুখপাত্রের তথ্য অনুযায়ী, মারিব, আল-বায়দা, লাহিজ ও তাইজ প্রদেশেও সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তাইজে সেনাবাহিনী ও তাদের মিত্র পপুলার রেজিস্ট্যান্স যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে। এসব লড়াইয়ে যুদ্ধবিমান, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে।

বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেছে সরকারি বাহিনী।

এর আগে সেনাবাহিনী জানিয়েছিল, তারা হুথিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি তাইজের দক্ষিণাঞ্চলের আল-মিসরাখ জেলায় হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

তবে ১ হাজার ২৭২টি অভিযান, প্রায় ৫০০ জনের হতাহত হওয়া এবং সামরিক সরঞ্জাম ধ্বংসের এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হুথিদের পক্ষ থেকেও এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি