ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবলের জমকালো উদ্বোধন, লড়াইয়ে ১২ দল

Link Copied!

উৎসবমুখর পরিবেশে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভার মোট ১২টি দল অংশ নিচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে নওগাঁ জেলার তিনটি সংসদীয় আসনের বিএনপি দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা হলেন—নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নুসহ স্থানীয় প্রশাসন ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভার দল নিয়ে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং তরুণদের মাঠমুখী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে নওগাঁর প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।