ঢাকাMonday , 16 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিনোদন
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Link Copied!

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৯ জন শহীদ বীর মক্তিযোদ্ধাদের নাম ফলক ও ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার চানমারিতে গুলি বিদ্ধের সংরক্ষিত চিহেৃর স্মৃতি গুলো সাদা রং দ্বারা মুছে ফেলার যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে একটি মানববন্ধন করা হয়েছে।

রৌমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে সোমবার সকাল ১১ টায় শহীদ মিনার এবং উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করেন। পরে বীর মুক্তিযোদ্ধাগণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ড ও সদস্য-সচিব সাহের আলী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ অনেকেই।

তারা বলেন, একটি দেশ স্বাধীনের পর, শহীদদের নামের স্মৃতি ফলক ও মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের একটি চাঁনমারিতে গুলির চিহৃ সংরক্ষন যারা মুছে ফেলার চেষ্টা করেছে। তারা এদেশের নাগরিক হতে পারে না। বুঝা যায় তারা পাকিস্থানের তাবেদার।

এমন জঘন্যতম কর্মকান্ডে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িত ও দুস্কৃতিকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।