ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সেন্টমার্টিন ভ্রমণে সুখবর, কাল থেকে কোন জাহাজ কখন ছাড়বে?

Link Copied!

সেন্টমার্টিন ভ্রমণপ্রত্যাশীদের জন্য সুখবর। পর্যটকদের যাতায়াতের জন্য কক্সবাজার থেকে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখার উপপরিচালক সালমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদন পাওয়া তিনটি জাহাজ হলো—এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জাহাজ তিনটিতে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী পরিবহন করা যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

জাহাজমালিকেরা জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজ তিনটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতিতে এ যাত্রা শুরু হচ্ছে।

জাহাজগুলোর সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে যাত্রা করবে। এমভি কর্ণফুলী ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। আর এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা করে বেলা সাড়ে ৩টায় দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।