ঢাকাSunday , 13 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে মেরাজ মিয়াকে হত্যার চেষ্টার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

Link Copied!

নিজেস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ভৈরবে শিবপুর ইউনিয়নের জামালপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে
ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে প্যারালাইস্ট রোগী নীল মিয়া সরকারের ছেলে মেরাজ মিয়া সরকারকে গলা কেটে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং পরবর্তীতে তাকে মিথ্যা ডাকাতি মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১১ জুলাই,শুক্রবার বিকাল ৫টায় ভুক্তভোগী মেরাজ মিয়া সরকারের পরিবারের সদস্যদের উদ্যোগে ভৈরব দুর্জয় মোড় এলাকার আমেনা ভবনে আয়োজিত
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করেন, গুরুতর আহত মেরাজ মিয়ার স্ত্রী তানজিনা আক্তার। তিনি বলেন, “গত ৭ জুলাই রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় পৌর শহরের কালিপুর গ্রামের শ্বশুর বাড়িতে অবস্থানকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আ. লীগ নেতা ছালাম মিয়া ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে মেরাজ মিয়াকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। তারা মেরাজকে ঘর থেকে বের করে ধারালো ছুরি ও কিরিচ দিয়ে মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে।”
তিনি আরও বলেন, “পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে তাকে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই ছালাম মিয়া মিথ্যা ‘হাঁস চুরি ও ডাকাতি’র অভিযোগ এনে ভৈরব থানায় একটি মামলা দেয়। পুলিশ কোনো সত্যতা যাচাই না করে আহত মেরাজ মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।” এছাড়াও ভুক্তভোগী বোন বাউল শিল্পী তানিয়া সরকার বলেন, আমার ভাইকে যারা মৃত্যুর দোয়ারে পাঠিয়েছে আমি সেই আওয়ামী দোসর সালাম মেম্বার গংদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, মিথ্যা মামলার প্রত্যাহার এবং মেরাজ মিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।