ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে এআই উদ্ভাবনের দেশ করতে চায় সরকার, তরুণদের নিয়ে যে পরিকল্পনা

Link Copied!

বাংলাদেশকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন ও প্রয়োগকারী দেশ হিসেবে গড়ে তুলতে তরুণদের প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের তরুণ সমাজ প্রযুক্তিবান্ধব স্বপ্ন দেখতে জানে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশের পোশাকশিল্প যেভাবে বিশ্বে দেশের পরিচিতি তৈরি করেছে, তেমনি তরুণেরা প্রযুক্তিকে গ্রহণ করতে পারলে বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করার সম্ভাবনা রয়েছে। এ জন্য তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি সুশিক্ষিত করে গড়ে তোলা প্রয়োজন।

রাষ্ট্রপতি জানান, সরকার মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতিমালা প্রণয়ন করছে। একই সঙ্গে এআই খাতে দেশের সক্ষমতা বাড়াতে বাংলা ভাষাভিত্তিক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কাজ শুরু হয়েছে। এআইয়ের ব্যবহার ও প্রয়োগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, এআই খাতে সক্ষমতা গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য গবেষক, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং তরুণ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশকে এআই উদ্ভাবন ও প্রয়োগকারী দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।