ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম

Link Copied!

রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তাঁকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

এর আগে রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্বে থাকা ইউসুফ আলীকে গত ২০ অক্টোবর স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

নতুন বিভাগীয় কমিশনার হিসেবে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের নিয়োগের মধ্য দিয়ে রাজশাহী বিভাগীয় প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন এলো।