
নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল ফিতর আমাদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার শিক্ষা দেয়।
সরদার জাকির হোসেন আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, “ঈদ হোক সবার জন্য আনন্দময় ও শান্তির বার্তা বয়ে আনার এক অনন্য উৎসব।”
ঈদ মোবারক।
Post Views: 48