
মোঃমাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(প্রতিনিধি)ঝিনাইদহ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ১২ই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা:)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো:মেহেদী হাসান ও সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের নবাগত ধর্মীয় সহকারী শিক্ষক মো.মনিরুজ্জামান,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো:মশিয়ার রহমান এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আমীর হোসেন,জনাব মনজুর হাসান তোফান মিয়া,জনাব আব্দুল কাদের সহ সকল সহকারী শিক্ষক শিক্ষিকা -কর্মচারী ও অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এই অনুষ্ঠানে কুইজ,নাথ,গজল প্রতিযোগিতা ও মহানবী হযতর মুহাম্মদ (সা:) জিবনী নিয়ে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা মো:সেলিম রেজা ইমাম কালুখালী পশ্চিম পাড়া জামে মসজিদ।
তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং অত্র বিদ্যালয়ের পধান শিক্ষকের
সুস্থতা ও অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য দোয়া করেন।
Post Views: 501