ঢাকাSunday , 15 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ৫০টি চোরাই মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার করা চোরাই মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
জানা যায়, গত এক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া প্রায় ৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে জেলা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি জেলা পুলিশের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। উদ্ধার অভিযানে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার, ডিআইও-১ কিশোরগঞ্জ, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশকে ধন্যবাদ জানান।