ঢাকাWednesday , 18 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে উপজেলায় শর্ট সার্কিটে আগুন ঘরবাড়ী পুড়ে ছাই খোলা আকাশের নিচে পরিবারের লোকজন

Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার

গাইবান্ধার জেলা গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া (খলসী) এলাকায় আজ ১৭ মার্চ ২০২৬ সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আনোয়ারুল (পিতা: নকিমদ্দিন) জানান দুপুরের দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরের সর্বত্র।
এসময় ঘরের ভেতরে থাকা নগদ টাকা টিভি ফ্রিজ খাটসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।
তারা কিছুই বের করতে পারেননি।
স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।