ঢাকাTuesday , 26 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘিওরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

Link Copied!

 

মোঃ সাইফুল ইসলাম, ধামরাই (ঢাকা) থেকে :-

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগি এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিপণন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার ২৫ আগষ্ট উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় একাধিক অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
স্থানীয় সচেতন মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙন ও ফসলি জমি হুমকির মুখে ফেলেছিল অবৈধ বালু খেকোরা। প্রশাসনের এমন উদ্যোগে জনস্বার্থ রক্ষা পাবে।