ঢাকাThursday , 30 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার

Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এরই ধারাবাহিকতায় তিনি জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেছেন।
মঙ্গলবার তিনি ভৈরব থানা, ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানার আওতাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্ব পালনরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সদস্যদের খাবার, আবাসন, চিকিৎসা সুবিধা, ছুটি ও প্রয়োজনীয় সরঞ্জামসহ কল্যাণসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন পুলিশ সুপার। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
তিনি নিয়মিত টহল কার্যক্রম জোরদার, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা, চোরাচালান প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত বাস্তবায়ন এবং চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। এছাড়া থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে হবে। এ লক্ষ্যেই মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।