ঢাকাSunday , 15 February 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবনির্বাচিত এমপি ডক্টর. ফরিদুল ইসলামের কাছে অলিউর রহমানের খোলা চিঠি।‎

Link Copied!

মোঃ রাসেল হাওলাদার ক্রাইম রিপোর্টার বাগেরহাট।

আমি অলিউর রহমান বাবু আমি প্রায় (৮) আট মাস ধরে মোংলায় অবস্থিত ইপিজেড এর সকল গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ভাইবোনদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসছি এবং অনেক শ্রমিক ভাইবোনদের সাহায্য করেছি কম্পানির এডমিন প্যানেল এর কর্মকর্তাদের সাথে কথা বলে।

আপনার কাছে অনুরোধ, আপনি নিচে উল্লেখিত শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের সাহায্য করুন এবং এটাকে এমন ভাবে পরিচালনা করার পরিবেশ করে দিন যাতে এই মোংলা শ্রমিক কল্যান সংগঠন টা স্থায়ী ভাবে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে পারে।

১. শ্রমিকের মর্যাদা ও সম্মান

আমরা কোনো ভিক্ষা চাই না— আমরা চাই আমাদের শ্রমের ন্যায্য সম্মান। প্রতিটি কাজই সম্মানের, কোনো পেশাই ছোট নয়। শ্রমিককে মানুষ হিসেবে সম্মান করুন, মানবিক মর্যাদা দিন—যা আমাদের সংবিধানও নিশ্চিত করার কথা বলে।

২. ন্যায্য মজুরি ও জীবনধারণের অধিকার

দেশ যখন উন্নয়নের কথা বলে, তখন সেই উন্নয়নের সুফল শ্রমিকের ঘরেও পৌঁছাতে হবে। বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মজুরি নিশ্চিত করুন, যাতে একজন শ্রমিক তার পরিবার নিয়ে সম্মানের সাথে জীবনযাপন করতে পারে এবং মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে।

৩. নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা

আমরা এমন কর্মক্ষেত্র চাই না যেখানে কাজ করতে গিয়ে জীবন বাজি রাখতে হয়। আমরা চাই নিরাপদ, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় যেন মালিকপক্ষ এড়িয়ে যেতে না পারে— এই বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।

৪. শ্রমিকের কথা বলার অধিকার

আমাদের কথা বলার অধিকার দিতে হবে। অভাব-অভিযোগ জানানোর সুযোগ দিতে হবে। ট্রেড ইউনিয়ন করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকের কণ্ঠরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করা যায় না।

৫. সামাজিক নিরাপত্তা

যে শ্রমিক সারাজীবন শ্রম দিয়ে যায়, বার্ধক্যে বা দুর্ঘটনায় আহত হলে তার ও তার পরিবারের দায়িত্ব কে নেবে? এই প্রশ্নের উত্তর হিসেবে শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।

নাম : অলিউর রহমান বাবু

আহ্বায়ক মোংলা শ্রমিক কল্যান সংগঠন।