ঢাকাSunday , 8 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নরসিংদী জেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ কামরুল ইসলামের শুভেচ্ছা বার্তা

Link Copied!

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:

পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে নরসিংদী জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ কামরুল ইসলাম নরসিংদী জেলার সর্বস্তরের জনগণ, খামারি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই আনন্দঘন মুহূর্তে আমি নরসিংদী জেলার সকল খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় এ খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও কল্যাণ।”
ঈদ মোবারক।