ঢাকাTuesday , 10 November 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্লাস্টিক সার্জারি ও বোটক্স নিয়ে নিজের অবস্থান জানালেন কারিনা

Link Copied!

প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের মাধ্যমে বয়সের ছাপ আড়াল করতে আগ্রহী নন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সৌন্দর্য ধরে রাখার চেয়ে সুস্থ জীবনযাপন ও আত্মবিশ্বাসকে বেশি গুরুত্ব দেন তিনি। নিজের বয়সকে ইতিবাচকভাবে গ্রহণ করার পক্ষেও মত দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে বোটক্স ও কসমেটিক সার্জারি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কারিনা। তিনি জানান, সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিম ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের ওপর নির্ভর করতে চান না। বরং সুস্থ জীবনযাপন, প্রাকৃতিক থেরাপি এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেই আত্মযত্নের প্রকৃত অর্থ খুঁজে পান।

কারিনার মতে, পর্দায় তাঁর সবচেয়ে বড় শক্তি অভিনয় ও প্রতিভা। বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। একজন অভিনেত্রীর পরিচয় তাঁর কাজ ও দক্ষতার মধ্য দিয়েই তৈরি হয় বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।

বর্তমান সময়ে তরুণীদের মধ্যে বয়স লুকানো কিংবা কম বয়সী দেখানোর প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কারিনা। নিজের বয়সকে স্বাভাবিকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের চল্লিশের দশক তাঁর কাছে সবচেয়ে উপভোগ্য সময়। এই বয়সে এসে নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করছেন তিনি। অভিনয়েও নিজের সেরা সময় পার করছেন বলে মনে করেন অভিনেত্রী।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটছে কারিনার। সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম-ড্রামা সিনেমা ‘দাইরা’তে প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান।