ঢাকাTuesday , 17 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বরমী ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান আক্তারুজ্জামান শামীম

Link Copied!

উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অবারিত আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদকে আরও উৎসবমুখর ও অর্থবহ উপায়ে পালন করার আহ্বান জানিয়ে দেশে ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বরমী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান শামীম
এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আত্মশুদ্ধি ও তাকওয়ার অফুরন্ত কল্যাণ বিলিয়ে, পবিত্রতার বন্ধনে অবারিত খুশির বার্তা নিয়ে সমাগত হয়েছে ঈদ। বরমী ইউনিয়নে পক্ষ থেকে দেশবাসী ও মুসলিম উম্মাহকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক।” তিনি আরও উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান। পাশাপাশি তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।