ঢাকাTuesday , 9 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাবো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

Link Copied!

শাহিনুর আক্তারন নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর বেলাবো উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী । পতাকা উত্তোলন শেষে মানববন্ধন ও মানব সমবেশ করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম এর কোরআন তিলাওয়াতের মাধ্যমে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রাবেয়া খাতুন শান্তি। আনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলাব প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, পাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইরফানুল হক জামান, বোলাব থানা পরিদর্শন ( তদন্ত) মোহাম্মদ নাসির উদ্দীন, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, সহকারী কমিশনার ভূমি আজিজ সারতাজ জায়েদ, এবং অনুষ্ঠানে প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়াো। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য জাহানুল হক বাবুল। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন, সাংবাদিকগন ও সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।