ঢাকাTuesday , 17 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবের শ্রীনগরে পুলিশের অভিযানে মাদকসহ ৪ মাদককারবারি আটক

Link Copied!

মোঃ ছাবির উদ্দিন রাজু , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ক্লাবঘর থেকে ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবিরের নেতৃত্বে অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ভৈরব উপজেলার শ্রীনগর পশ্চিমপাড়া অভিযান চালিয়ে হাকিম মিয়ার ক্লাবঘর থেকে শ্রীনগর উত্তরপাড়ার মো. দানা মিয়া (৫০), মধ্যপাড়ার ফজলু মিয়া (৫৫) ও উজ্জল মিয়া (৩৩) এবং বধুনগর গ্রামের দানু মিয়াকে (৪০) মাদকসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে নিশ্চিত করেন ভৈরব থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদুল কবির।