
মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
”রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী, সহকারী সার্জন সাগরিকা রায়, আসাদুল আল গালিব, ডা. আতিয়া ফাইরোজ, সহকারী ডেন্টাল সার্জন সানজিদা তিশা, ডা. জাকিয়া আফরোজ মিতি, মেডিকেল অফিসার (ইউনানী) ডা. আশিষ কুমার পাল, নার্সিং সুপারভাইজার সন্ধ্যা রাণী সাহা, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) তুষার কান্তি ঢালী প্রমুখ।
Post Views: 237