ঢাকাTuesday , 8 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেলাবোতে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

Link Copied!

শাহিনুর আক্তার (নরসিংদী)প্রতিনিধি

জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন
উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে নরসিংদীর বেলাবো উপজেলা প্রশাসন।
এ উপলক্ষ্যে রবিবার (৬ এপ্রিল) বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হকরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”।
বেলাবো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ক্রীড়া অফিসার মোঃ ইউসুফ ভূঞার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আল আমিন হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা প্রকোশলী গোলাম সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আলোচনা সভায় অংশগ্রহণ করে।