ঢাকাSunday , 7 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ‍্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত।

Link Copied!

 

মোঃমাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(প্রতিনিধি)ঝিনাইদহ।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালুখালী মধুপুর মাধ‍্যমিক বিদ‍্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ১২ই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা:)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে অত্র বিদ‍্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র বিদ‍্যালয়ের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো:মেহেদী হাসান ও সঞ্চালনা করেন অত্র বিদ‍্যালয়ের নবাগত ধর্মীয় সহকারী শিক্ষক মো.মনিরুজ্জামান,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো:মশিয়ার রহমান এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ‍্যালয়ের সাবেক সভাপতি জনাব আমীর হোসেন,জনাব মনজুর হাসান তোফান মিয়া,জনাব আব্দুল কাদের সহ সকল সহকারী শিক্ষক শিক্ষিকা -কর্মচারী ও অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এই অনুষ্ঠানে কুইজ,নাথ,গজল প্রতিযোগিতা ও মহানবী হযতর মুহাম্মদ (সা:) জিবনী নিয়ে আলোচনা করেন অত্র বিদ‍্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা মো:সেলিম রেজা ইমাম কালুখালী পশ্চিম পাড়া জামে মসজিদ।
তিনি দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং অত্র বিদ‍্যালয়ের পধান শিক্ষকের
সুস্থতা ও অত্র বিদ‍্যালয়ের সার্বিক উন্নতির জন্য দোয়া করেন।