
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেলাবো উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বেলাবো উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জন্য বয়ে আনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ুক এবং সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই সবার কামনা।
সবশেষে তিনি বেলাবো উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
Post Views: 17