
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) তমাল সরকার সঙ্গীয় ফোর্সসহ পাটুলী এলাকার রাধাখালী ব্রীজের পশ্চিম পাশে পোড়াদিয়া গামী সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় রোমান মিয়া (২৭) ও মোঃ নাহিদুল ইসলাম সাদি রাব্বি (২২) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৩ গ্রাম, আনুমানিক মূল্য ৯ হাজার টাকা) এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (আনুমানিক মূল্য ২ লাখ টাকা) উদ্ধার করা হয়।
এছাড়া, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৫ মিনিটে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ এনায়েত করিম সঙ্গীয় ফোর্সসহ বিন্নাবাইদ মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ মিজানুর রহমান রুবেল (৩২) নামে আরও একজনকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ১ গ্রাম, আনুমানিক মূল্য ৩ হাজার টাকা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ।
Post Views: 20