
কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টারঃ- মোঃ-সনজু মিয়া।
কিশোরগঞ্জের ভৈরবে পৌর শ্রমিক দল ও ভৈরব মাইক্রোচালক-মালিক সমিতির সভাপতি মোঃ সিয়াম আহমেদের ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ভৈরব পৌর শ্রমিক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ভৈরব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল রউফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভৈরব রেলওয়ে স্টেশন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভৈরব পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, ভৈরব বাসস্ট্যান্ড শ্রমিক দলের সহ-সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি কাউছার আহমেদ এবং ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জুয়েল মিয়াসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভৈরব পৌর শ্রমিক দল ও ভৈরব মাইক্রোচালক-মালিক সমিতির সভাপতি সিয়াম আহমেদের ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং উদ্বেগজনক। তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, শ্রমিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভৈরবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা আহত সিয়াম আহমেদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
প্রতিবাদ সভায় স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভা থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি ভৈরব পৌর শ্রমিক দল ও ভৈরব মাইক্রোচালক-মালিক সমিতির সভাপতি মোঃ সিয়াম আহমেদ গুলিবিদ্ধ ও সন্ত্রাসী হামলার শিকার হন। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে ভৈরবের শ্রমিক মহলে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
Post Views: 48