ঢাকাThursday , 30 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই: খোকন প্রধান**

Link Copied!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আগামী ১লা মে মহান মে দিবস ও বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রীপুর পৌরবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব মো: খোকন প্রধান।
আজ এক বার্তায় তিনি শ্রীপুরসহ বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। খোকন প্রধান বলেন, “শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমেই গড়ে ওঠে একটি আধুনিক শহর। শ্রীপুর পৌরসভার উন্নয়নে শ্রমিক ভাই-বোনদের অবদান অনস্বীকার্য। অধিকার আদায়ে তাঁদের আত্মত্যাগের ইতিহাস আমাদের অনুপ্রেরণা যোগায়।”
মেয়র পদপ্রার্থী খোকন প্রধান আরও বলেন, “পৌরবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি শ্রীপুর পৌরসভাকে একটি শ্রমিকবান্ধব ও আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবো। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নে আমি সর্বদা পাশে থাকবো।”
তিনি সকলকে মে দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশ ও দশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে শ্রীপুর পৌরসভার সমৃদ্ধ আগামীর জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।