ঢাকাTuesday , 17 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুর পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম পারভেজ

Link Copied!

উসমানগনি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম পারভেজ। এক শুভেচ্ছা বার্তায় তিনি শ্রীপুর পৌর এলাকার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সেলিম পারভেজ বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে। শ্রীপুর পৌরবাসীসহ দেশের সকল মানুষের জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখের ধারা।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন এই উৎসবের অংশীদার হতে পারে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ উদ্দীপনার সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং শ্রীপুর পৌরসভার উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।